1. admin@weeklyprekkhapot.com : admin :
জাপানে টাইফুন সানসানের প্রভাবে প্রবল বৃষ্টি; ট্রেন ও বিমান চলাচল ব্যাহত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাপানে টাইফুন সানসানের প্রভাবে প্রবল বৃষ্টি; ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

টোকিও, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত
জাপানে টাইফুন সানসানের প্রভাবে প্রবল বৃষ্টি; ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

টোকিও, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস ডেস্ক):
জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন সানসান। এর প্রভাবে প্রবল বৃষ্টি এবং বুলেট ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
জাপানের দক্ষিণাঞ্চলীয় আমামি অঞ্চলের দিকে মঙ্গলবার ধেয়ে আসা সানাসানের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার।

ভারি বৃষ্টির কারণে হামামাটসু ও তায়োহাশির কেন্দ্রীয় শহরগুলোর মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেয়ার পর স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তা পুনরায় চালু করা হয়।

এছাড়া কিছু কিছু এলাকায় তীব্র গতির এবং লোকাল ট্রেনসমূহ বিলম্বে স্টেশন ত্যাগ করে।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা মঙ্গলবার ও বুধবার ১১৬টি আভ্যন্তরীণ এবং ছয়টি আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বাতিল করছে।
আমামি দ্বীপপুঞ্জের পাশাপাশি পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

সংস্থাটি বাসিন্দাদের বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে শিজুকা ও আমামি অঞ্চলে প্রবল বর্ষণ, ভূমিধস ও প্রবল ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জাপানে চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ’ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারি বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না হেনে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়।
এর কয়েক দিন পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়।

গত মাসে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূল রেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে স্থলভাগে আঘাত হানছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park