1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জয়পুরহাট, ২৪ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত
জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৪ আগস্ট, ২০২৪ (দৈজাস):

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন, আদিবাসীদের নিরাপত্তা সহ ৮ দফা দাবিতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস।

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আদিবাসীদের একটি র‍্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালী শেষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী সংঘের সভাপতি ও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক আদিবাসী প্রবীণ নেতা কার্ত্তিক চন্দ্র সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর লেপটেন্যান্ট লে. কর্নেল জুবায়ের শফিক এসজিপি,পিএসসি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি চক্র বাংলাদেশের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করতে চেয়েছিল।

জুবায়ের শফিক বলেন, সরকারের চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরো বলেন, আদিবাসী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বৈষম্য ও সহিংতা নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রেজা, আদিবাসীদের উপদেষ্টা সরদার আলিউর রেজা।

আদিবাসীদের মধ্যে ৮ দফা দাবীর উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী সংঘের সমন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির রতন কুমার সিং, আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ পাহান প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park