ঢাকা, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো.মাহাবুবর রহমান ও সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।