1. admin@weeklyprekkhapot.com : admin :
বিআরডিবি'র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিআরডিবি’র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পঠিত
বিআরডিবি'র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় কাওরান বাজারস্থ বিআরডিবি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিআরডিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই সম্প্রতি সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিআরডিবি’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি’র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ করার ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে বিআরডিবি’র সেবার আওতাভুক্ত করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জিডিপিতে বিআরডিবি’র অবদান ১.৯৩% থেকে বৃদ্ধি করে ৩-৫% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং এ লক্ষ্যে জীবন-জীবিকা উন্নয়নে কার্যকর ও ফলাফলভিত্তিক প্রকল্প গ্রহণ করার বিষয়ে গুরুত্বরোপ করেন।

সভায় এ. এফ হাসান আরিফ বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সাথে জড়িত প্রয়োজনে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিআরডিবিকে বোর্ড থেকে অধিদপ্তরের পরিণত করার প্রস্তাবনা আছে। অধিদপ্তরে পরিণত হলে সুবিধা এবং অসুবিধা যাচাই বাছাই করতে হবে। বিআরডিবি’তে পেনশন প্রাপ্তিতে বিরম্বনাসহ যেসব সমস্যা বিদ্যমান আছে, তা এই প্রতিষ্ঠান থেকে দূর করার পথ খুঁজে বের করতে হবে।

উক্ত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন বিআরডিবি’র মহাপরিচালক আঃ গাফফার খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park