1. admin@weeklyprekkhapot.com : admin :
দোকানের পজিশন বুঝে পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দোকানের পজিশন বুঝে পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পঠিত
দোকানের পজিশন বুঝে পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী মো. মান্নান মিয়া তার কেনা দোকানের পজিশন বুঝে পেতে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন।

গত মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ দাবি করেন। জানা যায়, ব্যবসায়ী মো. মান্নান মিয়া শপিং কমপ্লেক্সের ৫০০ স্কয়ারের বর্গফুটের দুটি এবং ১ হাজার ১৫ স্কয়ার ফুটের দ্যা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পজিশনে কেচিগেট লাগাতে গেলে প্রভাবশালী শাহিন বাহিনীর হেনস্থার শিকার হন বলে তিনি অভিযোগ তুলেন।

মো. মান্নান মিয়া জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, দ্যা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানিকে ক্ষমতা দেয়। দ্যা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড টাকা নিয়ে চুক্তিপত্র প্রদান করে। এ চুক্তিপত্রের দলিল পাবার পর থেকে মো. মান্নান মিয়া দোকান ভোগ দখল করে আসছে। নিয়ম মেনে সার্ভিস চার্জ পরিশোধ করে আসছি। শপিং কমপ্লেক্সের দোকান ফেরত পেতে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ পরিদর্শক বরাবর কাছে আবেদন করেছিলাম।

তবে ২০২২ সালের ১৬ জুন থেকে এখন পর্যন্ত সমাধানে আসতে পারেননি। প্রাণনাশের হুমকি পেয়ে পল্টন মডেল থানায় ১০/২/২৪ জিডি করেছিলাম। সে সময় প্রশাসনের সহযোগিতায় দোকান নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে দুর্বৃত্তরা একটি অসাধু চক্রের সহযোগিতায় পুনরায় দোকানের কাজ কমপ্লিট করেন।

দোকান মালিক মো. মান্নান মিয়ার সকল ডকুমেন্টসের ওপর ভিত্তি করে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যতদিন পর্যন্ত দুই পক্ষের সঠিক ডকুমেন্টস নিয়ে বসে মীমাংসা না করা হবে ততদিন পর্যন্ত দোকান মালিক মো. মান্নান মিয়া। এ সময় যদি তিনি কোনো সন্ত্রাসী হামলা কিংবা দুর্ঘটনার শিকার হন তার দায়ভার বিবাদী পক্ষকেই নিতে হবে।

ডিউটিরত সেনাবাহিনীর কর্মকর্তা আরো জানান, সকল ডকুমেন্ট তথ্যের উপর ভিত্তি করে এই সম্পত্তির মালিক মো. মান্নান মিয়া। কারো কাছে যদি কোনো লিগ্যাল ডকুমেন্ট থাকে নিয়ে আসুন। অযথা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবেন না। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শাহিন বাহিনী আবারো কাজ শুরু করে।

বর্তমানে গুলিস্তান শপিং কমপ্লেক্সের পরিচালনা পরিষদে যারা আছেন তারা আবার নতুন করে ক্রয় ও চুক্তিপত্র দলিল নিতে বলেছে। তারা নতুন দাম নির্ধারণ করেছে। প্রতি বর্গ স্কয়ার ফিট ৬ হাজার টাকা। গত বুধবার বিকেলে সেনাবাহিনী নিয়ে মান্নান মিয়া তার দোকানে যান। তাদের উপস্থিতিতে দোকানের মালিক মান্নান মিয়া জানান, আমি আর কতো অপেক্ষা করবো। বিরোধীরা এতটাই ক্ষমতাশীল তাদের পক্ষে আমাকে গুম, খুন করা কোনো ব্যাপারই না। বিষয়টি সুরাহা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park