1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষকের আবেদন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষকের আবেদন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষকের আবেদন

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষক নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর, ২০২৩ ইং) মন্ত্রণালয়েল সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরিন জানান, এখন পর্যন্ত ১০ বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন পেয়েছেন এবং অন্যদের জন্য প্রক্রিয়া চলছে।

সাবরিন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরাও নির্বাচনের সংবাদ করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যখন যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবে, তখন তাদের স্বীকৃতির প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন বলে জানান সাবরিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাজেট বরাদ্দ নিয়ে কাজ করছে।

বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকার অঙ্গীকারবদ্ধ হওয়ায় সারা বিশ্বের মানুষকে এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণে স্বাগত জানাচ্ছে। সিলেটে তার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই সারা বিশ্বের সবাই এসে দেখুক এবং আমাদের কাছ থেকে শিখুক।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park