1. admin@weeklyprekkhapot.com : admin :
ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়েছে ডিএসইসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়েছে ডিএসইসি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পঠিত
বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিএসইসি'র

ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ (দৈজাস):
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ নিন্দা জানান।

ডিএসইসি নেতৃবৃন্দ বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে। এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল। সেই সাথে আমাদের সংবাদকর্মীরা হামলার শিকার হয়। এছাড়া সময় টিভি বন্ধ ঘোষণায়ও উদ্বিগ্ন ডিএসইসি।

ডিএসইসি আরো বলেন, এ ধরনের হামলা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park