1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকান্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকান্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত
প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকান্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সোমবার (১৯ আগস্ট) এ আশ্বাস দেন।

তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকান্ডে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যাক্ত করেন।

এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park