1. admin@weeklyprekkhapot.com : admin :
সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পঠিত
সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে ভোটিং এর মাধ্যমে নতুন অধ্যক্ষ নির্বাচন

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে সাবেক অধ্যক্ষ ড. হারুন-অর-রশীদ এর বিরুদ্ধে অসংখ্য দূর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ, দীর্ঘদিন কলেজে অনুপস্থিত ও পালাতক থাকার অভিযোগে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

পরে রোববার (১৮ আগস্ট) বিকেলে ১২৭ জন শিক্ষকের ভোট গ্রাহণের মাধ্যমে ৪ জন প্রার্থী থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন করা হয়। নির্বাচনে ৭০ ভোটে বিজয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নজিবুল্লাহ্ খান।

এছাড়া অন্যান্য প্রার্থী প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ মোরশেদ আলম পেয়েছেন ১৩ ভোট, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা শারমিন পেয়েছেন ২০ ভোট, সিএসই বিভাগের আমিনুল হক পেয়েছেন ২৪ ভোট পেয়েছেন।

এদিকে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে ৩ দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করতে ফার্মগেট ব্লকেড করা হয়। তার আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পস থেকে একটি র‌্যালি নিয়ে সংসদ ভবন হয়ে ফার্মগেট চৌরাস্তায় অবস্থান নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park