1. admin@weeklyprekkhapot.com : admin :
মাহবুব মোর্শেদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

মাহবুব মোর্শেদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
মাহবুব মোর্শেদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ আজ দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার তাকে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে।

তিনি নগরীর পুরানা পল্টন এলাকায় অবস্থিত বাসস কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছলে বাসস-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক মো. রহিম উদ্দিন (ইংরেজি) ও হারুন আল নাসিফ (বাংলা), মো. মোরশেদুর রহমান প্রধান প্রতিবেদক (ইংরেজি), মুরসালিন নোমানী চিফ রিপোর্টার (বাংলা) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিএসএস ইউনিট প্রধান ফজলুল হক ও উপ ইউনিট প্রধান জিএম রাজিব হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী তাকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান।

এ সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন এমডি মাহবুব মোর্শেদ।

নবনিযুক্ত এমডি মাহবুব মোর্শেদ পরে কার্যালয়ের বোর্ড রুমে ডিইউজে বিএসএস ইউনিট প্রধান ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন। চিফ রিপোর্টার (বাংলা) মুরসালিন নোমানীও এতে বক্তব্য রাখেন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কয়েকশ যুবক শহীদ হয়েছেন উল্লেখ করে মাহবুব মোর্শেদ তরুণদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park