ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (দৈরাস):
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে দুই বছরের চুক্তিতে জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে।