1. admin@weeklyprekkhapot.com : admin :
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাসহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাসহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪২ বার পঠিত
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাসহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

॥ফরহাদ হোসেন॥
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শনিবার (১৭ আগস্ট) বিকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বাকি তিন উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন।

এর আগে গতকাল (১৬ আগস্ট) বিকালে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাঁদের দপ্তর বণ্টন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park