1. admin@weeklyprekkhapot.com : admin :
খালেদা জিয়াকে শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে : মির্জা ফখরুল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খালেদা জিয়াকে শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে : মির্জা ফখরুল

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
খালেদা জিয়াকে শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে : মির্জা ফখরুল

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি একথা জানান।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। ঢাকা ছাড়াও সারাদেশে আজকে মহানগর-জেলা-উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

তিনি আরো বলেন, আল্লাহ যদি রহম করেন তিনি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে শেখ হাসিনা যেকোন একটা ষড়যন্ত্র করে সুযোগ নিতে পারে।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত তৈরী করতে চেয়েছিলো। তারা সেটি পারেনি। জনগণ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোন দুষ্কৃতিকারী যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড তৈরী করতে হবে।

ফখরুল বলেন, মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি। নব্য ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন,  একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক সমস্যা রয়েছে সেগুলোকে নিরসন করতে হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। সংঘাত নয় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park