1. admin@weeklyprekkhapot.com : admin :
সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত
সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (দৈজাস):
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ থানাগুলো কাজ শুরু করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে International Society for Krishna Consciousness (ISKCON) Bangladesh এর প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাত সদস্যদের প্রতিনিধিদলের সদস্যরা হলেন-

(১) ইসকন (ISKCON) বাংলাদেশ এর সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ (শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস),

(২) সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী (চন্ডি দাস বালা),

(৩) কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস (জ্যোতি প্রকাশ রায়),

(৪) পাবলিক রিলেশন বিভাগের সহপরিচালক বিমল কুমার ঘোষ (বিমলা প্রসাদ দাস),

(৫) ফুড ফর লাইফের পরিচালক অমানি কৃষ্ণ দাস,

(৬) কার্যকরী কমিটির সদস্য সুদর্শন জগন্নাথ দাস (সুকান্ত চক্রবর্তী) ও

(৭) ইসকন ন্যাশনাল ক্রাইসিস কমিটির সদস্য যুগধর্ম দাস (যুবরাজ গোপ)।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

তিনি বলেন, ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। সেখানে কোন বিভেদ ছিল না।

তিনি বলেন, আমরা কোন মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী।

বৈঠকে ‘ইসকন (ISKCON) বাংলাদেশ’ এর সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ ‘ইসকন’ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন।

তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park