পীরগঞ্জ (রংপুর), ১৪ আগষ্ট, ২০২৪ (দৈজাস):
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপদের আশঙ্কা ব্যক্ত করে যে কোনো বিপদ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
তিনি বুধবার (১৪ আগস্ট) দুপুরে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে স্থানীয় জাফরপাড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
রংপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনও আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘সারা বাংলাদেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তাদের শাহাদৎ বরণ অর্থাৎ আত্মত্যাগকে অর্থবহ করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘সাম্প্রদায়িক সম্পীতির বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক সাথে বাস করি।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বদা আন্তরিক এবং স্বৈরাচারের বিরুদ্ধে সবসময়ই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের কাছে আহবান জানিয়েছেন, ‘প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালবেসে প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বক্তৃতা করেন।
বিএনপি মহাসচিব পীরগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘পীরগঞ্জ এখন ইতিহাসে স্থান পেয়েছে, আপনাদের ছেলে, আপনাদের সন্তান আবু সাঈদ তাঁর বুকের রক্ত দিয়ে বাংলাদেশে এক নতুন ইতিহাস শুরু করে দিয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হয়নি।
ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘ওই ভদ্রলোক কোথায় ? যিনি বার বার বলতেন পালাবো না, ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে।
বিএনপি মহাসচিব এই সভায় জানান, ‘সাঈদের বাবা বোকা হয়ে গেছেন, মা কথা বলতে পারেন না, তাদের একমাত্র সন্তান, তাদের আশা ছিল এই সন্তান তাদের দু:খ ঘোচাবে।
তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ দেশে যে দুর্নীতি ও দুঃশাসন সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে।
তিনি বলেন, ‘জনগনকে আমি আহবান জানাবো – কোন চক্রান্তে পা দিবেন না, আপনারা চক্রান্ত রুখে দিয়ে এই অন্তর্বতীকালিন সরকারকে সহযোগিতা করুন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়।