1. admin@weeklyprekkhapot.com : admin :
কোটা সংস্কার আন্দোলনে গুরুতর আহত গণমাধ্যমকর্মীর অর্থাভাবে মিলছেনা চিকিৎসা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কোটা সংস্কার আন্দোলনে গুরুতর আহত গণমাধ্যমকর্মীর অর্থাভাবে মিলছেনা চিকিৎসা

ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত

ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
কোটা সংস্কার আন্দোলনকে ঘিড়ে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় গুরুতর ভাবে আহত হয়েছেন দৈনিক সরেজমিন বার্তা’র নিজস্ব প্রতিবেদক মোঃ রিপন হাওলাদার।

রাজধানীর রামপুরায় কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গত বৃহস্পতিবার (১৮ জুলাই, ২০২৪ ইং) দুপুরে দুর্বৃত্তদের ছোড়া প্রাণনাশক বস্তুর আঘাতে দেহের বিভিন্ন স্থানে জখম হয়ে গুরুতর আহত হন তিনি ।
গুরুতর আহত সংবাদকর্মীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্যান্য সহকর্মীরা। ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন চিকিৎসক।

সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী এখনো তিনি নিজ অর্থ খরচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তার আর্থিক অনটনের কারণে দেহের বিভিন্ন স্থানসহ (অন্ডকোষ) প্রবেশ করা প্রাণনাশক বস্তুগুলো অপসারণ করা সম্ভব হচ্ছে না।

তার শারীরিক অসুস্থতার কারণে জীবন জীবিকার চরম বিপর্যয় ঘটছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হলে তার প্রয়োজনীয় চিকিৎসা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এ জন্য তিনি সরকার প্রধানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park