1. admin@weeklyprekkhapot.com : admin :
মেসির বাড়ি ভাঙ্গলো বিক্ষোভকারীরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মেসির বাড়ি ভাঙ্গলো বিক্ষোভকারীরা

স্পেন, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত
মেসির বাড়ি ভাঙ্গলো বিক্ষোভকারীরা

স্পেন, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির স্পেনের ইভিজা দ্বীপে মনোরম ও সৌন্দর্যময় বাড়ি ভেঙে দিয়েছে এক দল বিক্ষোভকারী।

পরিবেশ বিপর্যয় রোধে মেসির বাড়ি ভাঙা হয়েছে বলে জানান নিজেদের ক্লাইমেট চেঞ্জ এক্টিভিস্ট সংগঠন বলে দাবি করা বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, বেআইনিভাবে বাড়িটি নির্মাণ করেছেন মেসি। যা জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন রোধে স্পেন সরকারের কাছ থেকে কার্যকর উদ্যোগ প্রত্যাশা তাদের।

বাড়িটি ভেঙে ফেলার পর ব্যানার নিয়ে ইংরেজি ভাষায় স্লোগান দেন বিক্ষোভকারীরা। ব্যানারে লেখা ছিলো- পৃথিবীকে সাহায্য করুন, ধনীদের বিতাড়িত করতে হবে। পুলিশকে বাদ দিতে হবে।

এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি লিখেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটিয়ে ধনীদের হত্যা করতে মেসির বাড়ি ভেঙে ফেলেছে। বিভ্রান্তিকর এমন ঘটনার জন্য মেসি পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি আমি।’

১ কোটি ২০ লাখ ডলার খরচ করে স্পেনের ইভিজা দ্বীপে বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। ২০২২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে ঐ বাড়িতে থাকেন না মেসি। অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে ঐ বাড়িতে যেতেন আর্জেন্টাইন তারকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park