1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ ব্যাংক বেঁধে দিল টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ ব্যাংক বেঁধে দিল টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৭১ বার পঠিত
বাংলাদেশ ব্যাংক বেঁধে দিল টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪ ইং) রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা জোরদারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে কোনো গ্রাহক ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে এই নির্দেশনা কেবল আজ বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪ ইং) জন্য প্রযোজ্য থাকছে।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতি দ্বাদশ জাতীয় সংসদ বিলপ্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথে হাঁটছে বাংলাদেশ।

বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দ্রুত নতুন সরকারকে দায়িত্ব নিয়ে এসব অপকর্ম ঠেকানোর দাবি উঠেছে নাগরিক সমাজের পক্ষ থেকে।

সূত্র জানিয়েছে, বিদায়ী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমলা ও রাজনৈতিক নেতারা বিদেশে টাকা পাচার করছে এমন তথ্য রয়েছে। গতকাল কিছু ব্যাংকে এ ধরনের তৎপরতা দেখা গেছে। তাছাড়া ব্যাংক থেকে উত্তোলিত টাকা নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারেরও আশংকা আছে। এ বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক টাকা উত্তোলনের সাময়িক এই সীমা বেঁধে দিয়েছে।

এছাড়া টাকা পাচারের আশংকা থাকায় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) আজ সব তফসিলি ব্যাংকের এন্টি মানি লন্ডারিং প্রধানদের বৈঠক ডেকেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park