1. admin@weeklyprekkhapot.com : admin :
আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়

দৈরাস ডেস্ক:
  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত
আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট, ২০২৪ ইং) রাতে এক ভিডিও বার্তায় এক কথা বলেন তিনি।

জয় বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে।

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ কোথাও যাবে না। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও দলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন, তা আমরা করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের বলব, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। এই বলে আমি আমার কথা শেষ করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park