1. admin@weeklyprekkhapot.com : admin :
অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস)
  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস)
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৭ আগস্ট, ২০২৪ ইং) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন।
এই ক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park