1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতের সঙ্গে বাংলাদেশের রেল বন্ধ, সব ফ্লাইট বাতিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতের সঙ্গে বাংলাদেশের রেল বন্ধ, সব ফ্লাইট বাতিল

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত
ভারতের সঙ্গে বাংলাদেশের রেল বন্ধ, সব ফ্লাইট বাতিল

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ সোমবার (৫ আগস্ট, ২০২৪ ইং) থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বড় ভারতীয় বিমান সংস্থাগুলো বাংলাদেশে যাওয়া এবং আসা উভয় রুটে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সোমবার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতেই আছেন।

রেল কর্মকর্তারা বলছেন, সীমান্তে নিরাপদে আসা-যাওয়ার নিশ্চয়তা পাওয়ার আগে আর রেল চলাচল শুরু হবে না।

গত কয়েক সপ্তাহ ধরে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২১ জুলাই থেকে দৈনিক এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হচ্ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park