ঢাকা, ৫ আগস্ট, ২০২৪ (দৈরাস):
আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট, ২০২৪ ইং) রাতে বঙ্গভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।
তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।