1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি

ঢাকা, ৫ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি

ঢাকা, ৫ আগস্ট, ২০২৪ (দৈরাস):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এ পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ।

ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও খবর।

বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়।

সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল।

সোমবার (৫ আগস্ট, ২০২৪ ইং) বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ।

কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।

সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক আছে বিএসএফ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park