1. admin@weeklyprekkhapot.com : admin :
খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব : শবনম ফারিয়া - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব : শবনম ফারিয়া

বিনোদন প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত
খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব : শবনম ফারিয়া

বিনোদন প্রতিনিধি:
অভিনয়ে আগের মতো নিয়মিত না হওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এমনকি তাকে জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার এই বিষয়টি নিয়ে অনেক নিউজ পোর্টাল টুইস্ট করে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ এই অভিনেত্রী।

সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩ ইং) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিরক্তি প্রকাশ প্রকাশ করে শবনম ফারিয়া লেখেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে!কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হইলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো! কিছু বলার নাই’!

এর আগে নাটকে নিয়মিত নন কেন- এমন প্রশ্নের উত্তরে ফারিয়া গণমাধ্যমকে বলেছিলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park