1. admin@weeklyprekkhapot.com : admin :
ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা যে কারও জন্যই রোমাঞ্চকর : সাঙ্গাকারা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা যে কারও জন্যই রোমাঞ্চকর : সাঙ্গাকারা

লন্ডন, ৪ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পঠিত
ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা যে কারও জন্যই রোমাঞ্চকর : সাঙ্গাকারা

লন্ডন, ৪ আগস্ট, ২০২৪ (দৈরাস):
সম্প্রতি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের কোচের পদ ছাড়েন ম্যাথু মট। ফলে ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ এখন শূন্য। মটের উত্তরসূরি হিসেবে ইংলিশদের কোচের হবার তালিকায় নাম আছে- শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক তিন ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ, জোনাথন ট্রট ও ইয়োইর মরগানের। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা রোমাঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন সাঙ্গাকারা।

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্স করে ইংল্যান্ড। দশ দলের টুর্নামেন্টে সপ্তম হয় ইংলিশরা। এ বছরের টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় তারা। দলের বাজে পারফরমেন্সের দায় কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান মট। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সহকারী কোচ ও সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।

তবে এর মাঝেই ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ খোঁজার কাজ চালিয়ে যাবে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট পরিচালক রব কি জানান, অবিলম্বে পূর্ণকালীন মেয়াদে কোচ খোঁজার কাজ শুরু হবে।

প্রাথমিকভাবে গুঞ্জন উঠে ইংল্যান্ডের পরবতী কোচ হবার দৌঁড়ে অনেকের সাথে নাম আছে সাঙ্গাকারার। ইংল্যান্ডের কোচ হতে কতটা আগ্রহী, এন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে সাঙ্গা বলেন, ‘জানি, (নতুন কোচ হবার তালিকায় আমার নাম) নাম আছে। কিন্তু আমাকে প্রস্তাব দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে পারাটা যে কারও জন্য রোমাঞ্চকর হবে। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছে। আমি মনে করি, ম্যাথু মট ভালো কাজ করেছে।’

মট দায়িত্ব ছাড়লেও, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জশ বাটলার থাকছেন। বাটলার থাকায় খুশি সাঙ্গাকারা, ‘অধিনায়কের ভূমিকায় থাকছেন বাটলার। এটা দারুণ ব্যাপার। যে অবস্থায় আছে তার দল আছে বা আগে ছিল এবং ভবিষত কি হবে, তা নির্ধারণের জন্য এটাই সঠিক সময়।’

রব কি’র প্রশংসাও করেছেন সাঙ্গাকারা, ‘আমি মনে করি, ইংল্যান্ডের সিদ্ধান্তগুলো সম্পূর্ণ সঠিক থাকে। আমি সত্যিই কি’র নেতৃত্ব পছন্দ করি কারন, ইংল্যান্ডের লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করেন তিনি।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park