1. admin@weeklyprekkhapot.com : admin :
নিউইয়র্কে সংস্কৃতি সম্মেলনে শিল্পকলা একাডেমির পরিবেশনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নিউইয়র্কে সংস্কৃতি সম্মেলনে শিল্পকলা একাডেমির পরিবেশনা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পঠিত
নিউইয়র্কে সংস্কৃতি সম্মেলনে শিল্পকলা একাডেমির পরিবেশনা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৪ (দৈরাস):
নিউইয়র্কের মল্লি ইউনিভার্সিটির ম্যাডিসন থিয়েটারে ২৭ ও ২৮ জুলাই দু’দিনব্যাপী চতুর্দশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেছে শিল্পকলা একাডেমি।

প্রথম দিনের পরিবেশনায় ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘বিপুল তরঙ্গ’ এবং কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ ও কবি সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা অবলম্বনে নৃত্য কোরিওগ্রাফি। পরিবেশনায় অংশ নিয়েছেন একাডেমির নৃত্যশিল্পী এসকে জাহিদ ও জান্নাতুল ফেরদৌস লোটাস।

এ সময় ‘বিশ্বায়নে নজরুল’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন সৌম্য সালেক।

দ্বিতীয় দিনে ছিল ‘লালনের ধ্যান’ ও ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ নৃত্য কোরিওগ্রাফি ও কবিতা পাঠ।

শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সংগীত শিল্পী, নৃত্যশিল্পী ও কবি-সাহিত্যিকগণ।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park