1. admin@weeklyprekkhapot.com : admin :
কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত: আইনমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত: আইনমন্ত্রী

ঢাকা, ১৮ জুলাই, ২০২৪(দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত
কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত: আইনমন্ত্রী

ঢাকা, ১৮ জুলাই, ২০২৪(দৈরাস):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল বলেছেন, আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।

বৃহস্পতিবার (১৮ জুলাই, ২০২৪ ইং) দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, পিতৃতুল্য নাগরিক হিসেবে আমি তাদের আহ্বান ও অনুরোধ করছি আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করতে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে যখন কোন প্রশ্ন আসে তখন তা আদালতেই নিষ্পত্তি হয়। কোটা বিষয়ে যখন মামলাটির শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ কোটা বিষয়ে সংস্কারের প্রস্তাব দেবে। আদালতেই তা নিষ্পত্তি হবে।

তিনি বলেন, ২০১৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিলেন। কোটা বাতিলের ওই পরিপত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে। এই মামলায় শিক্ষার্থীরা পক্ষভুক্ত হয়নি। এই রিটে রায়ের পর কোমলমতি শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। এটি আদালতে বিচারাধীন থাকায় আমরা তাদেরকে মামলায় পক্ষভুক্ত হবার আহ্বান জানাই।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আদালতে পক্ষভুক্ত হয়ে আবেদন দায়ের করা হয়েছে।

আমরা শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে অনুরোধ করেছি।

সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে। আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।

মন্ত্রী আরও বলেন, আন্দোলনকারীদের সাথে আমরা বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি। আজকে বসলেও আমরা বসবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park