1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে’র গভীর উদ্বেগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে’র গভীর উদ্বেগ

ঢাকা, ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪৮ বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে’র গভীর উদ্বেগ

ঢাকা, ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস):
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বুধবার (১৭ জুলাই, ২০২৪ ইং) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে সৃষ্ট পরিস্থিতির সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকরা হামলার শিকার হওয়ার ঘটনায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তারা বলেন, আন্দোলন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত কয়েক দিনে দেশের নানা স্থানে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। গণমাধ্যমের ক্যামেরা গাড়ি ভাংচুর করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলার শিকার হওয়া কোনভাবেই সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান নেতৃদ্বয়।

তারা আন্দোলন চলাকালে ৭ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

একই সঙ্গে সাংবাদিক হিসেবে তারা মনে করেন কোটার যৌক্তিক সমাধানে আন্দোলনকারী, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park