1. admin@weeklyprekkhapot.com : admin :
দিনাজপুরে এক বস্তা চোরাই কঙ্কাল উদ্ধার, আটক-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

দিনাজপুরে এক বস্তা চোরাই কঙ্কাল উদ্ধার, আটক-৩

দিনাজপুর, ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পঠিত
দিনাজপুরে এক বস্তা চোরাই কঙ্কাল উদ্ধার, আটক-৩

দিনাজপুর, ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস):
জেলার ঘোড়াঘাট উপজেলার কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগে ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার অফিসাস ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকা থেকে সন্দেহ ভাজন ৩ জনকে আটক করে টহল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কঙ্কাল চুরির কথা স্বীকার করে তারা।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মনছের আলী মৃধার পুত্র জহুরুল ইসলাম(৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র গোলাম মোস্তফা(৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের আবুল মিয়ার পুত্র লালন মিয়া(৪২)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে এক বস্তা মৃত ব্যক্তিদের হাড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কবরস্থান কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park