1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

গাইবান্ধা, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত
পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

গাইবান্ধা, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই, ২০২৪ ইং) দুপুর ১২ টার দিকে পৌর শহরের টেংরা বাদিয়াখালী রাস্তার গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগর, সামিউল এবং নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিন বন্ধু একই মটরসাইকেলে করে তীব্র গতিতে প্রেস ক্লাব রোড হতে কিশোরগাড়ী অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ী এমএসামাদ কারিগরি স্কুল এন্ড কলেজের সামনে অবস্থিত একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।

এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই গৃধারীপুরের সবুজ মিয়ার পুত্র সাগর(১৭) মারা যায়।

মারাত্মক আহত অবস্থায় স্বচ্ছ ও সামিউল নামে দুইজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টায় নাইমুর রহমান স্বস্ছর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সামিউলের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করা হয়েছে।

এই ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park