1. admin@weeklyprekkhapot.com : admin :
ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির

স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯১ বার পঠিত
ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির

স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই ২০২৪ (দৈরাস):
কোপা-বিশ্বকাপ-কোপা, পরপর এই তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দারুণ এক দল গড়ে তুলেছেন আর্জেন্টিনা ইতিহাসের সফলতম কোচ লিওনেল স্কালোনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে খাদের কিনারা থেকে উঠে ২০২১ সালে প্রথমে কোপা আমেরিকা এবং পরে বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তেরা।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর একটা মনোবল ভেঙে পড়া দল পেয়েছিলেন স্কালোনি। সে দলকেই ঘষেমেজে ২০২১ সালে কোপার শিরোপা জয় করেন তিনি। যার মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

এরপর ২০২২ সালে প্রথমে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ও কাতারের মাটিতে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে তখন উচ্ছ্বাসে ভাসে আলবিসেলেস্তেরা।

সে ধারা ধরে রেখে এবার ফের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফাইনালের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে ফের কোপার চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়ারা। আর পরপর তিন শিরোপা জিতে এখন অনন্য এক রেকর্ডের মালিক আলবিসেলেস্তেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park