1. admin@weeklyprekkhapot.com : admin :
দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দিনাজপুর, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত
দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দিনাজপুর, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে একজন আমদানি কারক গত ২ দিনে ভারতীয় ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে আমদানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ টি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজি পুতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এ কারণেই হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬ টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরো অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি কারকেরা ভারত থেকে আমদানি করবেন।

আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিএন্ডএনএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং গতকাল সারাদিনে ২০ টি ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ওইসব আমদানি করা পেঁয়াজ গতকাল রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park