1. admin@weeklyprekkhapot.com : admin :
আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের

ওয়াশিংটন, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৯ বার পঠিত
আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের

ওয়াশিংটন, ১৫ জুলাই, ২০২৪ (দৈরাস ডেস্ক):
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর রোববার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাইডেন এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’

তিনি আরো বলেন, রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। বরং হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র।

ভাষণে বাইডেন আরো বলেন, ‘রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়।’

তিনি বলেন, ‘আমেরিকায় পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’

তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিক ভাবে নিতে পারি না। এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’

এদিকে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে গুলি করার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়। বাইডেন জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং তার অন্য কারও সহায়তা বা সমর্থন ছিল কি-না তা এখনও পরিষ্কার নয় এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park