1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট সংবাদদাতা:
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত
জয়পুরহাটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে “হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৪ ডিসেম্বর, ২০২৩ ইং) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সদ্য পুলিশ সুপার হিসেবে পদন্নোতি প্রাপ্ত কে এম এ মামুন খান চিশতি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর।

কর্মশালার প্রথম সেশনে সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

২য় সেশনে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

জেলার দায়িত্ব পালনকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের ৪০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park