1. admin@weeklyprekkhapot.com : admin :
রামপালের রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন বীজ ও সার বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রামপালের রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

বাগেরহাট, ১১ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮১ বার পঠিত

বাগেরহাট, ১১ জুলাই, ২০২৪ (দৈরাস):
রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, চলতি অর্থ বৎসরে প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে একইভাবে বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় এ উপজেলায় সর্বমোট ২৭ টন বীজ, ৫৪ টন ডিএপি সার ও ৫৪ টন এমওপি সারসহ মোট ১০৮ টন সার বিতরণ করা হয় বলে জানান ওই কর্মকর্তা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া গত বছরের মত অনুকূলে থাকলে আমন ফলনের আবাদ বাড়বে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park