1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরায় এসিড সারভাইভারদের নেতৃত্ব-বিকাশ ও ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের নেতৃত্ব-বিকাশ ও ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা, ১০ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পঠিত
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের নেতৃত্ব-বিকাশ ও ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা, ১০ জুলাই, ২০২৪ (দৈরাস):
সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে ৩দিন ব্যপী নেতৃত্ব বিকাশ ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৮ থেকে ১০ জুলাই ২০২৪ ইং তিন দিন শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র হলরুমে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় স্বদেশ’র বাস্তবায়নে নেতৃত্ব বিকাশ ও ব্যবসা পরিচালনা বিষয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন একশনএইড বাংলাদেশ’র ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার।

সহায়ক হিসাবে যুক্ত ছিলেন, প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ। ৩ দিনের প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও স্বদেশ’র বাস্তবায়নে ৮০ জন এসিড সারভাইভর নারী-পুরুষ বর্তমানে উদ্যোক্তা হিসেবে মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাঁস-মুরগি ও কবুতর, উদ্যোক্তা উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ে কাজ করছেন এবং তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠা সিদ্ধান্ত গ্রহন প্রক্রীয়ায় অংশগ্রহন ও সামাজিক-পারিবারিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠার জন্য উন্নয়ন সংগঠন স্বদেশ ও একশনএইড বাংলাদেশ ২০০৪ সাল থেকে একসাথে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে ২০ জন সারভাইভর দৃশ্যমান পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। অন্যরাও তারা তাদের পরিচালিত ব্যবসার মাধ্যমে সংসারে অবদান রাখতে পারছেন। সারভাইভরদের পাশে থেকে সহায়তা করার জন্য এবিষয়ে জনসচেতনতা সহ জেলায় এসিড নিক্ষেপের ঘটনা শূন্যতে আনার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা এসিড কন্ট্রোল কমিটি, জনপ্রতিনিধি, জেলা এসিড বিষয়ক সিভিল সোসাইটি কোয়ালিশন, প্রথম আলো সহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপুর্ণ অবদানের জন্য স্বদেশ সংস্থার নির্বাহি প্রধান মাধব চন্দ্র দত্ত কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, বর্তমানে সাতক্ষীরা জেলায় ১৬৪ জন এসিড আক্রান্ত মানুষ আছেন, যারমধ্য ১১২ জন নারী , ৪২ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park