1. admin@weeklyprekkhapot.com : admin :
ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

শেরপুর, ৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পঠিত
ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

শেরপুর, ৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নদী ভাঙন ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম।

শুক্রবার (৫ জুলাই, ২০২৪ ইং) বিকেলে উপজেলার দিঘীরপাড় ও খৈলকুড়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন এবং মহারশী নদীর পাড়সহ ভাঙন এলাকায় বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন- উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল,পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো.নকিবুজ্জামান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান,উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই, ২০২৪ ইং) অতি ভারি বর্ষণে ও পাহাড়ি ঢলে মহারশী নদীর দিঘীরপাড় ও খৈলকুড়া এলাকার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এছাড়াও প্রতিবছরই প্রায় ঝিনাইগাতী মহারশী নদীর ঢলে এমন ভাঙন দেখা দেয় এবং ঝিনাইগাতী সদর বাজারে পানি উঠে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।ফলে এলাকাবাসী ও ঝিনাইগাতী ব্যবসায়ী মহলের দাবী এমন ক্ষতি থেকে রক্ষা ও নদীর পাড়ে বেড়িবাঁধের দাবি জানান জনসাধারণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park