1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ীতে জলাবদ্ধতা নিরসন কল্পে পৌরসভার বিভিন্ন কার্যক্রম গ্রহণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ীতে জলাবদ্ধতা নিরসন কল্পে পৌরসভার বিভিন্ন কার্যক্রম গ্রহণ

গাইবান্ধা, ৪ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত
পলাশবাড়ীতে জলাবদ্ধতা নিরসন কল্পে পৌরসভার বিভিন্ন কার্যক্রম গ্রহণ

গাইবান্ধা, ৪ জুলাই, ২০২৪ (দৈরাস):
গত কয়েক দিনের টানা ভারি বর্ষনে পলাশবাড়ী পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শত শত ঘড়-বাড়ীতে হাটু পরিমান পানি জমেছে। ফলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন কল্পে দিন রাত কাজ করছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

শহরের জামালপুর, উদয়সাগর, সুইগ্রাম, নুনিয়াগাড়ী গৃধারীপুর গ্রামের বেশ কয়েকটি স্থানে পানি নিস্কানের ড্রেন, কালভার্ট ভরাট করার ফলে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সব চেয়ে বেশি দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই কয়েকটি গ্রামে।

এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে এই সব এলাকায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

চিহ্নিত স্থান গুলোতে পানি নিস্কাশনের জন্য সাময়িক ভাবে বসানো হচ্ছে রিং পাইপ ও পিভিসি পাইপ। ফলে ওই সব এলাকার ঘড় বাড়ী থেকে পানি নামতে শুরু করেছে।

এবিষয়ে পৌর মেয়র বলেন, ২৪টি গ্রাম নিয়ে গঠিত পলাশবাড়ী পৌর সভা। একবারে ২৪ গ্রামের সমস্যা সমাধান করা মোটেও সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ স্থান গুলোর পানি নিস্কাশন ব্যাবস্থার উপর গুরুত্বারোপ করা হয়েছে। বর্ষার পর ওই সব স্থানে স্থায়ী ড্রেনেজ ব্যাবস্থা নির্মান করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park