ঢাকা, ১ জুলাই, ২০২৪ (দৈরাস):
গৌরবময় ২০ বছরে পদার্পন করলো জাতীয় পাক্ষিক পত্রিকা বার্তা প্রবাহ।
সোমবার (১ জুলাই, ২০২৪ ইং) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আনন্দঘন পরিবেশে পালিত হলো বার্তা প্রবাহ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এ্যাড. শাহিদা রহমান রিংকু, দ্যা সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক দীপক কুমার আচার্য্য।