1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত লিন্টু ফ্রান্সিস’র কৃতাঞ্জলি অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত লিন্টু ফ্রান্সিস’র কৃতাঞ্জলি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ৩০ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত
সিরাজদিখানে সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত লিন্টু ফ্রান্সিস’র কৃতাঞ্জলি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ৩০ জুন, ২০২৪ (দৈরাস):
মুন্সীগঞ্জের খ্রিস্টান ধর্ম পল্লীর সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত ডা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তার বদলি জনিত কৃতাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন, ২০২৪ ইং) বিকেল ৪টায় সাধু যোসেফ গীর্জায় খ্রিস্টযাগ ও কৃতাঞ্জলির মধ্য দিয়েই অনুষ্ঠিত হয় এই বিদায় অনুষ্ঠান।

পরে গীর্জার পালপুরোহিত ডা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা তার দায়িত্ব তুলে দেন নবনিযুক্ত পালপুরোহিত কমল কোড়াইয়াকে। বিভিন্ন অঞ্চল থেকে আগত ফাদারগণেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়ার পর নাচ, গান, মাল্যদান, উপহার প্রদান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকার সহকারী বিশপ সুব্রত বি গোমেজ, সহকারী পালপুরোহিত ফিপন পিটার বিবেরু, পালপুরোহিত রুবেন গোমেজ, প্রলয় ডি ক্রুস, হ্যামলেট বটিলেরু, গাব্রীয়েল কোড়াইয়া, স্ট্যানিস লাউস গোমেজ প্রমুখ। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ঢাকার সহকারী বিশপ সুব্রত বি গোমেজ। খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ২০জন ফাদার, ৪জন সিস্টারসহ প্রায় ১ হাজার জন খ্রিস্টভক্ত।

উল্লেখ্য, সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত ডা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা তার সাড়ে ৬ বছরের কর্ম জীবনে ১শত ৯টি দীক্ষাস্নান, ৫৩টি বিবাহ, ২ হাজার ৩শতটি মিশা, ৩শত ১২টি পবিত্র ঘন্টা ও ৩শত ১২টি কবরস্থান মিশা সম্পন্ন করেছেন।

এছাড়া শিক্ষা, খেলাধুলা, বিজ্ঞান মেলা, পুনরমিলনী মেলা, শিক্ষা সফরসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park