মুন্সীগঞ্জ, ৩০ জুন, ২০২৪ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টংগীবাড়ী থানার সুপারভিশনের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাতকে বদলি করা হয়েছে। বাংলাদেশ সরকারের অধিনস্থ জাইকা’র অধীনে জে.ডি.এস স্কলারশিপের জন্য চলতি বছরের আগষ্টে জাপানে যাওয়ার সুবাদে তাকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ১ বছর ১০ মাস ৩ দিন সিরাজদিখান সার্কেলের দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেছেন। তিনি দুই থানার দায়ীত্বে থাকাকালীন সময়ে ১০টিরও বেশি গাজা গাছ, অতীতের যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ মাদক উদ্ধারসহ সিরাজদিখান উপজেলার চরাঞ্চল তথা বালুচর ও লতব্দীতে দীর্ঘদিন ধরে চলে আসা টেঁটা যুদ্ধের অবসানের লক্ষ্যে সে সব এলাকায় পুলিশি সেবা জোরদার করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সহ সিরাজদিখান ও টংগীবাড়ী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অগ্রনি ভূমিকা পালন করেছেন। এছাড়াও টংগীবাড়ী উপজেলার বালিগাও বাজারে ডাকাতি মামলা’র আসামী গ্রেফতার পূ্র্বক স্থানীয় জনসাধারনের ভূয়সী প্রসংশাও অর্জন করেন।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত অত্যান্ত সৎ এবং নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসেবে সিরাজদিখান ও টংগীবাড়ী উপজেলার জনসাধারনের সেবায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশ পুলিশ সেবাকে জনসাধারনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নানামূখী উদ্যোগ গ্রহন করেন।
সিরাজদিখান উপজেলা রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তার মত সৎ মানুষ পুলিশে খুব কমই দেখেছেন তারা। তিনি যে ভাবে চলাফেরা করতেন তাতে বোঝার কোন উপায় নেই যে তিনি একজন সহকারী পুলিশ সুপার। তার আচার আচরণ দেখে কারো মনেই হবে না যে তিনি একজন পুলিশ কর্মকর্তা।
এদিকে গতকাল শনিবার (২৯ জুন, ২০২৪ ইং) সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত তার শেষ কার্যদিবস শেষে সিরাজদিখান সার্কেল এর ফেইসবুক থেকে একটি ভিডিও বার্তা দেন। ভিভিও বার্তার মাধ্যমে তিনি সিরাজদিখান ও টংগীবাড়ী উপজেলার জনসাধনের কাছ থেকে বিদায় নেওয়ার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেন।