1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ‘গ্লোবাল টেলিভিশন’র ২য় বর্ষপূর্তি উদযাপন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ‘গ্লোবাল টেলিভিশন’র ২য় বর্ষপূর্তি উদযাপন

জয়পুরহাট, ৩০ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬৭ বার পঠিত
জয়পুরহাটে ‘গ্লোবাল টেলিভিশন’র ২য় বর্ষপূর্তি উদযাপন

জয়পুরহাট, ৩০ জুন, ২০২৪ (দৈরাস):
‘দেখুন এগিয়ে থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৩০ জুন, ২০২৪ ইং) বিকাল ৪টায় জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে গ্লোবাল টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে প্রেস ক্লাব জয়পুরহাট এর সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শি ও রানা কুমার দাস।

আলোচনা সভা শেষে গ্লোবাল টেলিভিশনের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মডেল প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসেন।

পরে অতিথিরা কেক কাটার মধ্য দিয়ে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার বার্তা সম্পাদক মতলুব হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, টেলিভিশন রিপোর্টাস ক্লাবের সভাপতি আবিদুল মোমেন মুনি, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, এসএ টিভির সাংবাদিক সোহেল আহমেদ লিওসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আগত সকলেই গ্লোবাল টেলিভিশন কে স্বাধুবাদ জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park