1. admin@weeklyprekkhapot.com : admin :
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ইন্ডিয়া - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের দুঃসহ স্মৃতি ভুলে ১৩ বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়ে বিশ্বের তৃতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ২০১১ সালে আইসিসির মেগা ইভেন্টে শেষবারের মতো শিরোপা জিতে ভারত। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৭ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। ভারত ছাড়াও দুটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের।

শনিবার (২৯ জুন, ২০২৪ ইং) মেগা ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংসটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে আগে ব্যাটিং করে বিরাট কোহলির ৫৯ বলে ৭৬, অক্ষর প্যাটেলের ৩১ বলে ৪৭ ও শিভম দুবের ১৬ বলে ২৭ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে ভারত। জবাবে হেনরিক ক্লাসেনের ২৭ বলে ৫২ রানের তাণ্ডবীয় ইনিংস সত্ত্বেও ভারতীয় বোলারদের তোপে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা। এতে করে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে এক পর্যায়ে শিরোপা জয়ের একেবারে হাতছোঁয়া দূরত্বে অবস্থান করছিল প্রোটিয়ারা। এক পর্যায়ে ২৪ বলে ২৬ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। অর্শদ্বীপ সিং আর জাসপ্রিত বুমরাহ একের পর এক ডট ডেলিভারিতে প্রোটিয়াদের ওপর চাপ বাড়িয়েছেন। তাদের যোগ্য সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত স্নায়ুচাপের লড়াইয়ে জয় হলো ভারতেরই।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার ওই ওভারের প্রথম বলেই বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত ক্যাচে ফেরান সূর্যকুমার যাদব। আর সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের স্বপ্নও সেখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ওই ওভারে প্রোটিয়া ব্যাটাররা তুলতে পারে মাত্র ৮ রান। ব্যর্থ হলো হেনরিখ ক্লাসেনের ২৭ বলে ৫৪ রানের তাণ্ডবীয় ইনিংস। আর সেই সঙ্গে ৭ রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয় ভারত।

ব্যাটিংয়ে নেমে বুমরাহ-অর্শদ্বীপের দুর্দান্ত পেসে ১২ রানের মধ্যে রেজা হেনড্রিকস (৪) ও এইডেন মার্করামকে (৪) হারিয়ে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। এরপর ২১ বলে ৩১ করেন ত্রিস্তান স্টাবস। কুইন্টন ডি কক করেন ৩১ বলে ৩৯। ১৩তম ওভারে তখন ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে প্রথমবারের মতো আইসিসির মেগা ইভেন্টে ফাইনাল খেলা প্রোটিয়ারা। সেখান থেকে ডেভিড মিলার আর হেনরিখ ক্লাসেনের ২২ বলে ৪৫ রানের জুটিতে ম্যাচ অনেকটাই হাতে চলে এসেছিল প্রোটিয়াদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park