1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামীকাল বরেন্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামীকাল বরেন্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত
আগামীকাল বরেন্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
একুশে পদকপ্রাপ্ত বরেন্য সাংবাদিক ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ ডিসেম্বর। মরহুম রিয়াজ উদ্দিন আহমেদ ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং নিউজ টুডে ও ফিনান্সিয়াল হেরাল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন।

তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দুইবার অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াজ উদ্দিন সাউথ-এশিয়া ফ্রী মিডিয়া এ্যাসোসিয়েশনের (সাফমা) চেয়ারপার্সন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ ২০২১ সালের ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং গণতন্ত্র জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। সাংবাদিকতা এবং জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদিতে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান মনোহরদীতে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন আহমেদের সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যাান ড. মাসরুর রিয়াজ তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park