1. admin@weeklyprekkhapot.com : admin :
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত-৩

নাটোর, ২৫ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত-৩

নাটোর, ২৫ জুন, ২০২৪ (দৈরাস):
নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত ও ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন, ২০২৪ ইং) বিকেলে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মুক্তাদির আলম নামে নওগাঁ বিজিবিতে কর্মরত মাগুরার বাসিন্দা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন। আহতদের মধ্যে নিহত খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম। আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সোয়া তিনটার দিকে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নাটোরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। দুটি যান উপজেলার বাসুদেবপুর সাজি পাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে-মুচরে যায়।
 
এবিষয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার হাবিবুর রমামান জানান, খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রেখে চলে আসি পরে শুনতে পারলাম আরেকজন মৃত্যুবরণ করেছেন।

এবিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় সিএনজি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক ও সিএনজির ড্রাইভাররা পলাতক রয়েছে। ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে একজনকে নিহত অবস্থায় পায়। গুরুতর আহত অবস্থায় ২ জন ও একজন মুমূর্ষ অবস্থায় মোট তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দুই। নিহত ও আহতদের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park