1. admin@weeklyprekkhapot.com : admin :
নিজস্ব সক্ষমতায় নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার কলেবর বৃদ্ধি করতে চাই : মেয়র তাপস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব সক্ষমতায় নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার কলেবর বৃদ্ধি করতে চাই : মেয়র তাপস

ঢাকা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত
নিজস্ব সক্ষমতায় নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার কলেবর বৃদ্ধি করতে চাই : মেয়র তাপস

ঢাকা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
হাজারীবাগে ‘শহীদ শামসুনেনেছা আরজু মণি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ’ উপলক্ষ্যে বুধবার (২৬ জুন, ২০২৪ ইং) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন- আমার খুবই কস্ট লাগে যখন গ্রাম থেকে মায়েরা আসেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তারা এত দেরিতে আসেন তখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। এজন্য যথাশীঘ্র সম্ভব ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুর স্টেজে এটা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাদসিক’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজস্ব সক্ষমতায় নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি এর কলেবর বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অনুরোধ করেছেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা দেখি, মৌলিক সেবাগুলো এমনকি সন্তানদের খতনা দিতে গিয়েও বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন না হয় এবং জনগণ যেন মানসম্পন্ন চিকিৎসা সেবা পায় সেজন্য আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অত্যন্ত সুচারুভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে চলেছে। আমাদের যে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় চলমান রয়েছে, যা, আগামী বছর শেষ হবে। কিন্তু প্রকল্প শেষ হলেও আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। সেজন্য জনবল থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ স্বয়ংসম্পূর্ণ হবার যে বিষয়গুলো রয়েছে, তাতে আপনাদের (স্বাস্থ্য মন্ত্রণালয়ের) সহযোগিতা কামনা করছি। আমরা নিজস্ব সক্ষমতায় নগরবাসীর জন্য এই সেবাগুলো নিশ্চিত করতে এবং কলেবর বৃদ্ধি করতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এসডিজি অর্জন করবে বলে আশাবাদ জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আন্তর্জাতিকভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কিন্তু মা ও শিশু স্বাস্থ্যসেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। মাতৃ ও শিশু মৃত্যুহারের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের উন্নয়নের মাপকাঠি নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা খাতে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা আজ আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত। তারই ফলশ্রুতিতে বর্তমানে মা ও শিশু মৃত্যুহার অনেক কমে এসেছে। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জন করতে পেরেছি। আমরা আশাবাদী, তারই নেতৃত্বে আমরা টেকসই উন্নয়ন অভীষ্টও অর্জন করতে সক্ষম হবো।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ১০০ শয্যাবিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, নগর মাতৃসদন ইত্যাদিতে পর্যাপ্ত জনবলের অপূর্ণতা রয়েছে এবং ঢাকাবাসীকে আরও সুচারুভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সেসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল দেওয়ার আহবান করেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park