1. admin@weeklyprekkhapot.com : admin :
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৬ বার পঠিত
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ জুন, ২০২৪ (দৈরাস):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমানের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী সোমবার (২৪ জুন, ২০২৪ ইং) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অধীনে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, স্টাইপেন্ড ও টিউশন ফি’র টাকা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্টাইপেন্ড এবং টিউশন ফি বাবদ অর্থ বিতরণ করতে পেরে আমি খুবই আনন্দিত।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং সমমানের ৬৪ লক্ষ ৭০ হাজার শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ২ হাজার ২শ’ ৮ কোটি টাকা বিতরণ করা হবে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা-২০২৪ এর ১৫ জন শিক্ষার্থী এবং ২১ শিক্ষার্থীর মধ্যে ২০২৩ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড’ বিতরণ করেন।

‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত ১৫ শিক্ষার্থীর প্রত্যেকেই দুই লক্ষ টাকা ও একটি সনদপত্র পেয়েছেন। এছাড়া, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ২১ শিক্ষার্থীর প্রত্যেকেই একটি সনদপত্র ও তিন লক্ষ টাকা করে পেয়েছেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও শিক্ষা সচিব সোলেমান খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মালিহা; দিনাজপুরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা রহমান; খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল কলেজের পিনাকমুগ্ধ দাস ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’-২০২৪ এর পক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যথাক্রমে জেরিন তাসনীম রাইসা ও আল ফয়সাল বিন কাসেম কানন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলারর্স অ্যাওয়ার্ড’-২০২৩ এর পক্ষে অনুষ্ঠানে নিজ নিজ অনুভূতি ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park