1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬২ বার পঠিত
পলাশবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধায় পলাশবাড়ীর গৌরব ইতিহাস ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (২৩ জুন, ২০২৪ ইং) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়।

পরে র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু বক্কর প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park