1. admin@weeklyprekkhapot.com : admin :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার বিভাগ সচিবের শ্রদ্ধা নিবেদন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার বিভাগ সচিবের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার বিভাগ সচিবের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবনিযুক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ।

রবিবার (২৩ জুন, ২০২৪ ইং) বিকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন৷ এসময় তিনি বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলী, মহাপরিচালক ডা. মো. সারোয়ার বারী, অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান, অতিরিক্ত সচিব জনাব এ,এইচ,এম কামরুজ্জামান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক মনোজ কুমার রায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ জুন, ২০২৪ ইং) আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ-কে স্থানীয় সরকার সচিব হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park