1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি (সাতক্ষীরা):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত
সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি (সাতক্ষীরা):
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রাঘাতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন, ২০২৪ ইং) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের তিন নম্বর ক্লোজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত গাজী(৪০) ও একই গ্রামের আল-আমিন হোসেনের ছেলে নাজমুল হোসাইন(১০)।

এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম বলেন, বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ঘেরের ঝুপড়িতে আশ্রয় নেন। সেখানে বজ্রাপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অপর একজন অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, নিহতদের মরদেহ ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park